বিরোধীরা সকালে আসছে বিকালে দলবদল করে চলে যাচ্ছে
দি নিউজ লায়নঃ বিরোধীরা সকালে আসছে বিকালে দলবদল করে চলে যাচ্ছে ,আমাদের সদস্যসংখ্যা নির্দিষ্ট আছে, এক ইঞ্চি কমেনি। অনাস্থা আনলে তবেই আস্থা ভোটের প্রয়োজন এটা বিরোধীরা জানে না। ওরা অনাস্থা ভোট আনতে ভয় পাচ্ছে। জানে তা হলে ওরা পরাজিত হবে। একটা রাজনৈতিক কৌশল নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।এমনই বললেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দোপাধ্যায়।
শুক্রবার সকালে বারুইপুর রেল ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন অধ্যক্ষ। তিনি বলেন,দলকে ইক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দোপাধ্যায়ের আশা সময়ের অপেক্ষা। এদিনের অনুষ্ঠানে ছিলেন বিধায়ক নির্মল মন্ডল, পুর প্রশাসক শক্তি রায় চৌধুরী,সদস্য গৌতম দাস,জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ অন্যরা। বিকালে পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেক কাটেন বিধায়ক তথা অধ্যক্ষ। পাশাপাশি, হুইল চেয়ার, শীত বস্ত্র বিতরন করা হয়। ছিলেন যুব নেতা বিভাস সরদার সহ অন্যান্যরা।

Post a Comment